তো চলুন জেনে নিই কেন এমনটা হয়!
দিনের শেষে সবাই শান্তির ঘুমের জন্য অপেক্ষা করে। রাতে বিছানায় শুয়ে পড়ার পর, যখন চোখের পাতা ধীরে ধীরে বন্ধ হতে থাকে, তখন হঠাৎ অনুভব হয় যে, আপনি উঁচু থেকে নিচে পড়ে যাচ্ছেন। এর পর পরই ভয়াবহ এক আতঙ্কে ধড়ফড় করে ঘুম থেকে উঠে বসেন। এই অনুভূতি একটি স্বাভাবিক অভিজ্ঞতা, যা অনেকেরই ঘটে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে। এ ধরনের সমস্যাকে বলা হয় হাইপনিক জার্ক। এটি কোনও স্নায়বিক সমস্যা নয়, বরং অতিরিক্ত দুশ্চিন্তা, অবসাদ এবং দৈনন্দিন ঘুমের অভাবের ফলস্বরূপ ঘটে।
রাতে ঘুমানোর সময় আমাদের পেশিগুলি শিথিল হয়ে যায়, এবং এই অবস্থায় মস্তিষ্কের কাছে এমন অনুভূতি হতে পারে যে, আপনি উঁচু থেকে পড়ে যাচ্ছেন। এছাড়া, যদি মস্তিষ্ক দীর্ঘ সময় বিশ্রাম না পায়, তাহলে এ ধরনের ঘটনা আরও বেড়ে যেতে পারে।
অবশ্য, এসব ঘটনা সাধারণত ভোররাতে ঘটে, যখন শরীর আধা-জাগ্রত ও আধা-ঘুম অবস্থায় থাকে। এই সময় শরীর একটি আচ্ছন্ন অবস্থায় থাকে, যার ফলে এমন অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। তাই, কিছুটা বিশ্রাম ও মানসিক স্বস্তি এই সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে।
আরও পড়ুনঃ
ঘরে বসে না থেকে অনলাইন থেকে ইনকাম করুন খুব সহজেই... Click here
